• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

একই স্কুলের ছাত্র ছাত্রীদের উত্যক্ত করে শিক্ষিকাদের গোবরপানি ছিটিয়েছে

একই স্কুলের ছাত্র ছাত্রীদের
উত্যক্ত করে শিক্ষিকাদের
গোবরপানি ছিটিয়েছে

# নিজস্ব প্রতিবেদক :-

করিমগঞ্জের জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রের নেতৃত্বে বখাটেরা একই স্কুলের ছাত্রীদের উত্যক্ত করেছে। বাধা দেওয়ার কারণে চার শিক্ষিকার গায়ে তারা গোবর পানি ছিটিয়েছে। এ ঘটনায় বিদ্যালয় উত্তাল। শিক্ষার্থীরা সাময়িক পরীক্ষা বর্জন করে বিক্ষোভে নেমেছে।
বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সীমান্তসহ চার বখাটে একই বিদ্যালয়ের সহপাঠী দুই ছাত্রীকে প্রায়ই রাস্তায় উত্যক্ত করতো বলে জানা গেছে। ১২ জুন রোববার প্রথম সাময়িক পরীক্ষা চলাকালে সীমান্তসহ অন্য বখাটেরা বিদ্যালয়ে ঢুকে মোবাইল ফোনে ছাত্রীদের ছবি তুলতে থাকে। এসময় কয়েকজন শিক্ষিকা তাদের বিদ্যালয় থেকে বের করে দেন। এদিন বিকালে লাভলী রাণী পাল ও শাহনাজ পারভীনসহ চার শিক্ষিকা অটোরিকশায় চড়ে বাসায় ফেরার পথে সীমান্তের নেতৃত্বে বখাটেরা বিদ্যালয়ের অদূরে তেলিয়াপাড়া এলাকায় তাদের গতিরোধ করে গায়ে গোবরপানি ছিটিয়ে দেয়। এ ঘটনা জানাজানি হলে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ১৩ জুন সোমবার শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জানিয়েছেন, সীমান্ত তারই স্কুলের নবম শ্রেণির ছাত্র। তবে সে পরীক্ষা দিচ্ছে না। তার সঙ্গে অন্যরা বাইরের বখাটে। তিনি থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। তবে লিখিত অভিযোগ না হওয়ায় এখনও কেউ আটক হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *