• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

পাকুন্দিয়ায় স্বাধীনতা দিবসে ৮৫০ জন পেল ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

# রাজন সরকার :-

স্বাধীনতা দিবস উপলক্ষে দীন মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী বাজার এলাকায় নির্মিত দীন ভিশন সেন্টারে সাড়ে ৮শ সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ ডাক্তাররা। বিনামূল্যে চিকিৎসা সেবার মধ্যে ছিল ঔষধ, চশমা, শিশু ও বয়স্কদের চোখের প্রাথমিক চিকিৎসা ও ছানি অপারেশন।
দীন আই হসপিটালের পরিচালক মো. রফিকুল হক টিটু জানান, প্রতি বছর জাতীয় দিবস ছাড়াও প্রতি সপ্তাহে দীন ভিশন সেন্টারে চোখের প্রাথমিক চিকিৎসাসহ বিনামূল্যে চশমা ও ঔষধ দেয়া হয়ে থাকে। তিনি বলেন, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদেরকে বিনামূল্যে কিশোরগঞ্জ দীন আই হসপিটালে নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে ছানি অপারেশন করাও হয়ে থাকে।
দীন মোহাম্মদ ফান্ডেশন ও দীন মোহাম্মদ আই হসপিটাল এন্ড রিচার্জ সেন্টারের চেয়ারম্যান ও স্বাস্থ্য বিভাগের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক বলেন, আমাদের হসপিটালের উদ্দেশ্য হলো সুবিধা বঞ্চিত মানুষদের সেবা দেয়া। তিনি বলেন, শুধু নিজ এলাকায়ই নয় তথা দক্ষিণ কিশোরগঞ্জের দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের দায়িত্ব দীন মোহাম্মদ ফাউন্ডেশনের। তিনি আরও বলেন, আমি প্রতি মাসে কমপক্ষে দুইবার ব্যক্তিগত ভাবে রোগী দেখব ও ছানি অপারেশন করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *