• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে সরকারি নির্দেশনা অমান্য করে চলাফেরা করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভৈরবে সরকারি নির্দেশনা অমান্য
করে চলাফেরা করায় ভ্রাম্যমাণ
আদালতের জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে সরকারি নির্দেশনা অমান্য করে চলাফেরা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ২ এপ্রিল শুক্রবার দিনব্যাপী ভৈরব শহরের বিভিন্ন এলাকায় এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশ।
জানা যায়, কোভিড-১৯ প্রতিরোধে সরকারের ১৮ দফা নির্দেশনার অংশ হিসেবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলাসহ অন্যান্য সকল নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্যে ভৈরবের বিভিন্ন কমিউনিটি সেন্টার, কোচিং সেন্টার, হোটেল-রেস্তোরা, ক্লিনিক, ফার্মেসী, নদীর পাড় (ভৈরব মেঘনা নদী ত্রি- বেনী সেতু এলাকা), পৌর বাসস্ট্যান্ড গণপরিবহন এবং বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ৪২ জনকে ১০ হাজার ৪শ পঞ্চাশ টাকা জরিমানা করা হয়।
এবিষয় উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য ভৈরব মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। শুক্রবার দিনব্যাপি অভিযান পরিচালনা করে মাস্কবিহীন চলাচল ও স্বাস্থ্যবিধি অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় মোতাবেক ৪২ জনকে জরিমানা করা হয়। নিয়মিত এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *