• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মিদের সুরক্ষায় কমিটি গঠিত

কিশোরগঞ্জে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মিদের সুরক্ষায় কমিটি গঠিত

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে চলমান করোনা ভাইরাসজনিত চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও স্বাস্থ্যসেবা কর্মিদের সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় বিএমএ’র নির্দেশনায় জেলা বিএমএ ১৫ জন চিকিৎসককে নিয়ে ‘করোনা প্রতিরোধ ও সহায়তা কেন্দ্র’ নামে একটি কমিটি গঠন করেছে। জেলা বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবাল ও সাধারণ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কমিটিতে জেলা স্বাচিপ সভাপতি ডা. দীন মোহাম্মদ ছাড়াও রয়েছেন ডা. মুহাম্মদ মোহসীন, ডা. মো. হেলাল উদ্দিন, ডা. মো. শহীদুল্লাহ, ডা. মো. খালেকুল ইসলাম, ডা. রওশন আক্তার জাহান, ডা. মুস্তাফিজুর রহমান, ডা. মুহাম্মদ আমিনুর রহমান, ডা. সুজিত দাস, ডা. হাফিজুর রহমান মাসুদ, ডা. মো. তানভীর কায়েস, ডা. মুহাম্মদ আতাউর রহমান, ডা. মো. আবুল হোসেন মাসুম, ডা. মাহবুবুল আলম ও ডা. আবিদুর রহমান। এছাড়া প্রত্যেক উপজেলায়ও কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা চিকিৎসাকাজে নিয়োজিতদের বিষয়ে সবসময় তথ্য সংগ্রহ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *