• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে আওয়ামীলীগ দুই নেতার ব্যাক্তিগত সহায়তায় ৫শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী

ভৈরবে আওয়ামীলীগ দুই নেতার ব্যাক্তিগত সহায়তায় ৫শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী

# মিলাদ হোসেন অপু #

ভৈরবে আওয়ামী লীগ দুই নেতার ব্যক্তিগত উদ্যোগে ৫শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তারা দুজন হলেন উপজেলা আওয়ামী লীগ এর অন্যতম নির্বাহী সদস্য আব্দুল হক মিয়া ও উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. আলী হোসেন। ৩১ মার্চ সকালে পৌর এলাকা কালিপুরের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এই খাদ্যসামগ্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু।
এই বিষয়ে আব্দুল হক মিয়া জানান, প্রতি বছরই আমরা আমাদের নিজ এলাকা কালিপুরের হতদরিদ্র পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করি। তবে এবার হল তা ভিন্ন এবং গরীদের সহযোগীতা করার সঠিক সময়। সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনার মহামারি বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এজন্য সারা বাংলাদেশ এর মতো আমাদের ভৈরবেও বাজার, ফেরিঘাটসহ সকল জায়গায় ব্যবসা বানিজ্য বন্ধ রয়েছে। এমতাবস্থায় কালিপুর এলাকায় হতদরিদ্র দুঃস্থ গরীবরা মানবেতর জীবন যাপন করছে। তাই ৫শ জনের প্রত্যেক পরিবারের জন্য ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১কেজি ডাল, মুখে ব্যবহৃত মাস্ক ও ডেটল সাবান বিতরণ করা হয়েছে।
ভৈরবের সকল এলাকায় বিত্তবানরা স্ব স্ব এলাকার গরীব অসহায় খেঁটে খাওয়া মানুষদের যেন খাদ্য সামগ্রী বিতরণ করে সেই আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *