• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে ভৈরবে ২ দিন ব্যাপী উত্তরণ মেলা

উন্নয়নশীল দেশে উত্তরণ
উপলক্ষ্যে ভৈরবে ২ দিন
ব্যাপী উত্তরণ মেলা

# মিলাদ হোসেন অপু :-

বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে ২ দিন ব্যাপী উত্তরণ মেলা উদযাপন করেছে উপজেলা প্রশাসন। আজ ২৭ মার্চ বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উত্তরণ মেলা উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. খুরশীদ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, ভৈরব-কুলিয়ারচর সার্কেল এসপি রেজওয়ান দীপু, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসনিমসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এর ফসল হিসেবে আজ বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পন করেছে। এ উপলক্ষ্যে দেশ ব্যাপি উত্তরণ মেলা উদযাপন করা হচ্ছে। মেলা চলবে ২ দিন ব্যাপী। আর এ মেলায় ভৈরব উপজেলার বিভিন্ন দপ্তর স্কুল-কলেজসহ ৩০টি স্টল বসানো হয়েছে। গত ১০ বছরে ভৈরব উপজেলা বিভিন্ন উন্নয়নে কাজের অংশ বিশেষ নিয়ে বিভিন্ন দপ্তর তাদের স্টল সাজিয়েছে এবং সেই রোল মডেল তৈরির ক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতায় জননেত্রী শেখ হাসিনার সৈনিক হিসেবে পাশে আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *