• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কুলিয়ারচরে যথাযোগ্য
মর্যাদায় মহান স্বাধীনতা
ও জাতীয় দিবস উদযাপন

# মুহাম্মদ কাইসার হামিদ :-

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জতীয় দিবস, আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরনীয় দিন। ১৯৭১ সালের এই দিনে এদেশের অকুতোভয় সূর্য সন্তানরা প্রাণের মায়া ত্যাগ করে অসীম সাহসিকতার সাথে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধে। জাতীয় জীবনের অন্যতম অহংকারের এ অবিস্মরনীয় দিনটি নানান আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসন।
২৬ মার্চ শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও জাতীয় দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে প্রত্যুষে থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়িত্বশাসিত, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ৮টার দিকে কুলিয়ারচর বাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।
পরে সকাল সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে শিশু কিশোরদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন এবং প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে থানার মাঠ সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত শেষে বেলা ১১টার দিকে থানা সংলগ্ন মাঠে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, কুলিয়ারচর পৌর সভার মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস-চেয়ারম্যান সাইদা খানম মুক্তা, থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমান, সাবেক কমান্ডার আলহাজ্ব মো. এনামূল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক, রাজনৈতিক, সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভা পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম আবিরাজ মাস্টার।
বাদ জুম্মা মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় উপজেলার সকল মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বেলা ২টার দিকে সকল হসপিটাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও বিকাল ৩টায় কুলিয়ারচরের দুইটি সিনেমা হলে বিনা টিকেটে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে করা হয়।
বেলা ৩টার দিকে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ একাদশ বনান বীরমুক্তিযোদ্ধা ও গণ্যমান্য একাদশ এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় এবং বেলা সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া সন্ধ্যায় উপজেলা শহীদ মিনার চত্বরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *