• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বিশ্ব নাট্য উৎসব উপলক্ষ্যে ভৈরবে র‌্যালি

বিশ্ব নাট্য উৎসব
উপলক্ষ্যে ভৈরবে র‌্যালি

# মিলাদ হোসেন অপু :-

বিশ্ব নাট্য উৎসব উপলক্ষ্যে ভৈরব উপজেলা চত্বরে এক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ মার্চ শনিবার বেলা ১২টায় উপজেলা কড়ইতলায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনে অন্তর্ভূক্ত ভৈরবের নিবেদিতা নাট্যাঙ্গন এর আয়োজনে র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসাল লুবনা ফারজানা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. খুরশীদ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, ভৈরব-কুলিয়ারচর সার্কেল এসপি রেজওয়ান দীপু, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন, বাংলা ভিশন ভৈরব প্রতিনিধি অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব, নিবেদিতা নাট্যাঙ্গনের সভাপতি নিজাম উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সবুজসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিষয়ে নিবেদিতা নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সবুজ বলেন, ভৈরব থেকে দিন দিন নাট্যচর্চা হারিয়ে যাচ্ছে। এক সময় ভৈরবে অনেকগুলো নাটিকা সংগঠন থাকলেও তা আজ বিলুপ্তির পথে। আমরা ভৈরবের কিছু তোরণ মেধাবীদের নিয়ে নিবেদিতা নাট্যাঙ্গনটি পরিচালনা করছি। ভৈরবে নাট্যচর্চার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানকে বাঁচিয়ে রাখতে আমরা সর্বাত্মক ভূমিকা পালন করব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *