• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

উন্নয়নশীল দেশে উত্তরণে কিশোরগঞ্জে উত্তরণ মেলা

কিশোরগঞ্জে উত্তরণ মেলার আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ। - পূর্বকণ্ঠ

উন্নয়নশীল দেশে উত্তরণে
কিশোরগঞ্জে উত্তরণ মেলা

# মোস্তফা কামাল :-

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপনের লক্ষ্যে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দু’দিনের উত্তরণ মেলার আয়োজন করা হয়েছে। মেলার প্রথম দিন আজ ২৭ মার্চ শনিবার সকালে কালেক্টরেট প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পুরাতন স্টেডিয়ামে উত্তরণ মেলায় গিয়ে শেষ হয়। এরপর মেলা প্রাঙ্গনে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ফরহাদ হোসেন।
বক্তাগণ বলেন, একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে বঙ্গবন্ধু যখন গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেছিলেন, তখন মার্কিনীরা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছিল। কিন্তু বঙ্গবন্ধু বেশিদিন দেশ গড়ার কাজে সময় দিতে পারেননি। ঘাতকরা তাকে সপরিবারে হত্যা করেছিল। আজ তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ আজ অনেক দেশের কাছে রোলমডেল। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আরো এগিয়ে যাবো। ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। উত্তরণ মেলায় সেবা প্রদানকারী ৮৭টি প্রতিষ্ঠানের স্টল স্থাপন করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন সরকারি বিভাগ ও দপ্তরের ৭৪টি, আর বিভিন্ন বেসরকারি ও প্রাইভেট প্রতিষ্ঠানের ১৩টি স্টল স্থাপন করা হয়েছে। মেলায় তরুণদের জন্য জাতির পিতার জীবনীর ওপর নির্মিত তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *