কিশোরগঞ্জের কুলিয়ারচরে হয়রানিমূলক মিথ্যা মামলায় এক মাদ্রাসার শিক্ষককে জেল হাজতে প্রেরণের অভিযোগ পাওয়া গেছে।
২৭ মার্চ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাগপাড়া গ্রামে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে স্থানীয় আগরপুর জামিয়া মাদানীয়া কওমি মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আক্তারুজ্জামান হারিছের স্ত্রী মিনারা আক্তার খাতুন (৫০) সাংবাদিকদের নিকট লিখিতভাবে এ অভিযোগ করেন।
তিনি অভিযোগ লিপিতে উল্লেখ করেন, আগরপুর মৌজার কান্দা শ্রেণির এসএ দাগ নং- ২৩০৭ ও আরএস দাগ নং- ৪৩৭৭ এর ৩৩ এর কাত ১২ শতাংশ এবং কান্দা শ্রেণির এসএ দাগ নং- ২৩০৭ ও আরএস- ৪৩৭৬ এর ৩৩ এর কাত ৩ শতাংশ ভূমি তার স্বামী মো. আক্তারুজ্জামান হারিছ (৫৮) পৈত্রিক ও ক্রয় সূত্রে মালিক ও দখলদার। উক্ত ভূমিতে তার স্বামী একটি টিনসেট ঘর তৈরী করে বসবাস করিয়া আসছে। ওই জায়গা নিয়ে একই উপজেলাধীন পশ্চিম আব্দুল্লাপুর গ্রামের আব্দুল মালেক এর পুত্র মো. কবির হোসেন (৪৫) ও তার স্ত্রী মোছা. শিরিন আক্তার (৩৬) এবং আগরপুর বড়কান্দা গ্রামের মৃত আব্দুল মন্নান এর পুত্র আঙ্গুর মিয়া (৪৫) দের সাথে বিরোধ চলছে আসছে। বিরোধের জেরধরে প্রতিপক্ষ দলবল নিয়ে তার স্বামীর জায়গা ও ঘর জোরজবর দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে প্রতিহিংসাবসত গত ১৫/০৮/২০২০ইং তারিখ প্রতিপক্ষের মোছা. শিরিনা আক্তার বাদী হয়ে কুলিয়ারচর থানায় তার স্বামীসহ বেশ কয়েকজনের নামে একটি লিখিত অভিযোগ দাখিল করে। থানার এসআই মো. আতাউর রহমান অভিযোগটি তদন্ত করে মিথ্যা পাওয়ায় আর আমলে নেয়নি। এর পরে ১৪/০৮/২০২০ইং একই তারিখ ও ঘটনা উল্লেখ করে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-২, কিশোরগঞ্জে তার স্বামী মো. আক্তারুজ্জামান হারিছসহ ৪ জনের নামে একটি পিটিশন মামলা নং ১৩৪/২০২০ দায়ের করে।
বিজ্ঞ আদালত পিটিশন মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কিশোরগঞ্জ জেলাকে নির্দেশ দেন। তদন্তের ভার পেয়ে কিশোরগঞ্জ জেলা পিবিআই এর পুলিশ পরিদর্শক (নি.) মো. জামির হোসেন জিয়া (বিপি-৮০০৮১২০৩৩৮) তদন্ত শেষে গত ০৪/১০/২০২০ইং তারিখ স্বারক নং- পিবিআই /কিশোরগঞ্জ/১৬৫৪ মূলে বিজ্ঞ আদালতে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
গত ০৩/১০/২০২০ইং তারিখে উল্লেখিত তদন্ত প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মো. শাহীন আলম উল্লেখ করেন, আক্তারুজ্জামান হারিছসহ অন্যান্যদের বিরুদ্ধে প্রতিপক্ষের মোছা. শিরিনা আক্তারের দায়ের করা পিটিশন মামলায় আনীত অভিযোগ পেনাল কোডের ৪৪৮/৩২৩/৩৫৪/৩৭৯/৩৮৫/৩৪ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমানিত হয়নি।
এছাড়া মো. আক্তারুজ্জামান হারিছ বাদী হয়ে গত ১৮/০৮/২০২০ইং তারিখ প্রতিপক্ষের তিন জনের নামে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কিশোরগঞ্জে উক্ত দাগের ভূমির উপর ১৪৪/১৪৫ কা.বি. ধারায় একটি সিআর মোকদ্দমা দাখিল করে।
এসব সংবাদ পেয়ে পুনরায় হয়রানী করার উদ্দেশ্যে একই ঘটনা একটু রদবদল করে এবং ঘটনার তারিখ পরিবর্তন করে ৮ দিন পর গত ২২/০৮/২০২০ইং তারিখ উল্লেখ করে প্রায় ৬ মাস পর মিথ্যা অভিযোগ করে গোপনে কুলিয়ারচর থানা পুলিশকে ম্যানেজ করে গত ১২/০৩/২০২১ইং তারিখ প্রতিপক্ষের মোছা. শিরিনা আক্তার পুনরায় বাদী হয়ে আক্তারুজ্জামান হারিছকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬/৭ জনের নামে কুলিয়ারচর থানায় একটি মামলা নং ০৯ দায়ের করে। মামলা রুজু হওয়ার পরদিন গত ১৩ মার্চ হঠাৎ করে মালার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আতাউর রহমান ফোর্স নিয়ে মো. আক্তারুজ্জামান হারিছকে অন্যায়ভাবে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। বর্তমানে তার স্বামী জেল হাজতে থাকায় সন্তানদের নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করছে বলে জানান। এছাড়া প্রতিপক্ষ লোক মারফত ও প্রকাশ্যে হুমকি দিয়ে বলছে, হারিছের আত্মীয়স্বজন ও তাদের ছেলেদের নামে নারী নির্যাতনসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে। অভিলম্বে তার স্বামীর (জামিন) মুক্তিসহ মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানান তিনি।