• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

 ভৈরবে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব না মেনে চলায় বিভিন্ন যানবাহন কে অর্থদণ্ড

 ভৈরবে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব
না মেনে চলায় বিভিন্ন যানবাহন কে অর্থদণ্ড

# আফসার হোসেন তূর্জা #

ভৈরবে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব না মেনে বিভিন্ন যানবাহনে অতিরিক্ত যাত্রী বোঝাই ও বহনের অপরাধে ১৫ জন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। ৩১ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় ভৈরব দুর্জয় মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন, ভৈরব থানা ও হাইওয়ে থানা পুলিশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, করোনা প্রতিরোধে সরকারি ছুটি ঘোষনা করা হয় ঘরে থাকার জন্য। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে না বের হতে সবাইকে বলা হয়েছে। আর প্রয়োজনীয় কাজে বের হলেও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে কিন্তু মানুষ তা মেনে চলছেন না। তাই মানুষ যেন নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলে এর জন্য মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *