• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে সেবাদানকারীদের পিপিই দিলেন এমপি নাজমুল হাসান পাপন

ভৈরবে সেবাদানকারীদের পিপিই দিলেন
এমপি নাজমুল হাসান পাপন

# মিলাদ হোসেন অপু #
 ভৈরব উপজেলা প্রশাসনের কাছে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু পিপিইসহ (পার্সনাল প্রটেকশন ইকুইপমেন্টস) চিকিৎসকদের ব্যবহার্য্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। এমপি নাজমুল হাসান পাপন এর পক্ষ থেকে এই সামগ্রী উপজেলা প্রশাসনকে হস্তান্তর করেন প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব শাখাওয়াত উল্লাহ।
৩১ মার্চ সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া উপজেলা মিলনায়তনে এসব সামগ্রী উপজোলা প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদের হাতে তুলে দিয়েছেন।
চিকিৎসকদের ব্যবহার্য্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ৫০ পিস পিপিই, ১ হাজার মাস্ক, ২শ পিস গ্লাভস এবং ৩০ পিস গগলস। গগলসগুলি বার বার ব্যবহারযোগ্য।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহম্মেদ সৌরভ, সহ-সভাপতি এমএ লতিফ, প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান ফারুক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *