• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

কুলিয়ারচরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

# মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর #

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গোসল করতে গিয়ে জবা রাণী মালাকা নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার বাজরা মাছিমপুর গোলাপ মিয়ার বাড়ির সামনে পুকুরে ঘটনাটি ঘটে। শিশুটি উপজেলার জগৎচর গ্রামের বিমল চন্দ্র মালাকার কন্যা ও বাজরা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
শিশুর পরিবার সূত্রে জানা যায়, জবা রাণী মালাকা একই বাড়ির ভূবন চন্দ্র মালাকার কন্যা জগৎচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী চিত্রা রাণী মালাকাকে সাথে নিয়ে তার নানা সুকুমার চন্দ্র মালাকার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানায় তারা পুকুরের পানিতে হাবুডুবু করতে থাকে। স্থানীয়রা দেখতে পেয়ে পানি থেকে তাদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জবা রাণী মালাকাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে আহত চিত্রা রাণী মালাকাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় জবা রাণী মালাকার বাড়িতে শোকের মাতম দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *