কিশোরগঞ্জের কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আবুল মনসুর রুবেলের মায়াবাড়ি বাসা থেকে চুরি হওয়া একটি এইচপি ল্যাপটপসহ মো. রাব্বি মিয়া (২৬) নামে এক পেশাদার চোরকে আটক করেছে পুলিশ।
ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান দিপু ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম সুলতান মাহমুদের দিকনিদের্শনায় তথ্যপ্রযুক্তি ব্যাবহার করে কুলিয়ারচর থানার অফিসার এসআই মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ গত ২১ মার্চ রোববার রাতে অভিযান চালিয়ে কুলিয়ারচর পৌর এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সামনে কুলিয়ারচর-দ্বাড়িয়াকান্দি পাকা রাস্তা থেকে চোরাইকৃত ল্যাপটপসহ রাব্বি মিয়াকে আটক করে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। রাব্বি মিয়া কুলিয়ারচর পৌর শহরের পূর্ব গাইলকাটা গ্রামের মো. কুদ্দুস মিয়ার পুত্র।