• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে মোহন এন্টারপ্রাইজের উদ্যোগে জীবানুনাশক স্প্রে করণ ও লিফলেট বিতরণ

কুলিয়ারচরে মোহন এন্টারপ্রাইজের উদ্যোগে
জীবানুনাশক স্প্রে করণ ও লিফলেট বিতরণ

# মুহাম্মাদ কাইসার হামিদ #

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিভিন্ন বাসস্ট্যান্ড ও বাজারে ব্লেসিং পাউটার, বায়োডিন ও বাইরোসিড পানির সাথে মিশিয়ে জীবানুনাশক স্প্রে করা হয় এবং করোনাভাইরাস প্রতিরোধে গণ-সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়।
৩১ মার্চ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডস্থ মোহন এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মো. আরশ মিয়ার নিজস্ব অর্থায়নে ২০ সদস্যের একটি টিম উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড, ছয়সূতী বাসস্ট্যান্ড, নোয়াগাঁও বাসস্ট্যান্ড ও লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড এলাকাসহ মাটিকাটা চকবাজার, মাধবদী চকবাজার, আরবআলীর চকবাজার ও প্রতাবনাথ বাজারে জীবানুনাশক স্প্রে দেওয়া শুরু করে। এছাড়া বিভিন্ন যানবাহনেও এ স্প্রে করা হয় এবং গণ-সচেতনতা বৃদ্ধির লক্ষে করোনাভাইরাস প্রতিরোধমূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় মোহন এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মো. আরশ মিয়া, কুলিয়ারচর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ছোটন, ঠিকাদার মো. কাইকোবাদ বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী মো. তাজুল ইসলাম স্বপন, এনায়েতুল্লাহ খান, খসরু মিয়া, মনির হোসেন ও রাকিব সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *