• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৫

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ৫

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নতুন ৫ জনের করোনা ধরা পড়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২০ মার্চ শনিবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা ধরা পড়েছে। পুরনো দুই রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২১টি নমুনা। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৪৮টি নমুনা পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছে। নেগেটিভ হয়েছে ৪৭টি নমুনা। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সদরে ৪ জন আর কটিয়াদীতে একজন। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৮৯ জন। আজ পর্যন্ত করোনার টিকার জন্য নিবন্ধন করিয়েছেন ৯৫ হাজার ৮০২ জন, আর টিকা গ্রহণ করেছেন মোট ৫৭ হাজার ৫৬৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *