• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৪

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ৪

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নতুন ৪ জনের করোনা ধরা পড়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১৯ মার্চ শুক্রবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় ভৈরবের ৩ জন আর করিমগঞ্জের একজনের করোনা শনাক্ত হয়েছে। পুরনো দুই রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮৮টি নমুনা। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৪২টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৮৪ জন। আজ পর্যন্ত জেলায় করোনার টিকার জন্য নিবন্ধন করিয়েছেন ৯৪ হাজার ১৯৭ জন। আর বৃহস্পতিবার পর্যন্ত টিকা গ্রহণ করেছেন মোট ৫৬ হাজার ৫০৯ জন। আজ শুক্রবার ছুটির কারণে টিকাদান কার্যক্রম বন্ধ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *