• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে সিনিয়র রোভারমেট কর্মশালা ও রোভারমেট নির্বাচন

কিশোরগঞ্জে সিনিয়র রোভারমেট
কর্মশালা ও রোভারমেট নির্বাচন

# নিজস্ব প্রতিবেদক :-

বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ রোভারের পরিচালনায় সিনিয়র রোভারমেট কর্মশালা এবং সিনিয়র রোভারমেট প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা স্কাউট কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় রোভার অঞ্চলের সহ-সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, জেলা রোভারের সাধারণ সম্পাদক কামরুল আহসান, যুগ্ম-সম্পাদক সালমা হক, জেলা স্কাউট সম্পাদক আব্দুল আউয়াল মুন্না, জেলা রোভার লিডার শহীদুল হক, রোভারের সহযোগী সদস্য কাজী করিম উল্লাহ নাদিম, আরএসএল নুসরাত জাহান, আরএসএল লীনা নাজনীন জান্নাত তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের গার্ল-ইন রোভার নাজনীন সুলতানা লুবনা এবং কিশোরগঞ্জ আইয়ুব হেনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের রোভার স্কাউট ইনজামুল হক আকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *