• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১, সুস্থ হলো ৫ জন, টিকা গ্রহণে অনিহা বাড়ছে

কিশোরগঞ্জে নতুন করোনা
রোগি ১, সুস্থ হলো ৫ জন
টিকা গ্রহণে অনিহা বাড়ছে

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে আজ ১৮ মার্চ বৃহস্পতিবার মাত্র একজনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৫ জন। টিকার নিবন্ধনের তুলনায় টিকা গ্রহণের মাত্রার বিচারে অনিহা বাড়ছে বলে প্রতীয়মান হচ্ছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ২০টি নমুনা পরীক্ষায় ভৈরবে একজনের করোনা ধরা পড়েছে। নেগেটিভ হয়েছে ১৯টি নমুনা। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৫১টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ সুস্থ হয়েছেন সদরে ৪ জন, আর ভৈরবে একজন। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৮০ জন। আজ পর্যন্ত জেলায় টিকার জন্য নিবন্ধন করিয়েছেন মোট ৯৩ হাজার ৫৯১ জন, আর টিকা গ্রহণ করেছেন মোট ৫৬ হাজার ৫০৯ জন। আজ পর্যন্ত নিবন্ধনের বিচারে টিকা গ্রহণের হার শতকরা ৬০ দশমিক ৩৮ ভাগ। আর গত ২৪ ঘন্টায় নিবন্ধন করিয়েছেন ৩ হাজার ৬২০ জন, আর টিকা গ্রহণ করেছেন এক হাজার ২৬৮ জন। অর্থাৎ, ২৪ ঘন্টায় নিবন্ধনের বিচারে টিকা গ্রহণের হার শতকরা ৩৫ দশমিক ০৩ ভাগ। তার মানে, ২৪ ঘন্টায় নিবন্ধনের বিচারে টিকা গ্রহণের হার মোট হারের তুলনায় ২৫ দশমিক ৩৫ ভাগ কম। তবে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভাগ তাদের যার যার জনবলের প্রতি টিকা গ্রহণে উদ্বুদ্ধ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *