কম্পিউটার সরঞ্জামসহ দুই পর্ণো ব্যবসায়ীকে র্যাব কিশোরগঞ্জ শহর থেকে আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, তার নেতৃত্বে র্যাবের একটি দল আজ ১৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেটের দোতলার আলামিন টেলিকম নামে একটি কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামের মৃত মাহতাব মণ্ডলের ছেলে মো. আল আমিন (৩০) এবং বৌলাই এলাকার মৃত মো. নূরুল হুদার ছেলে নূর মোহাম্মদ হৃতিককে (১৯) পর্ণোগ্রাফির আলামত ও কম্পিউটার সরঞ্জামসহ আটক করেছে। এরা ডিজিটাল সার্ভার নেটওয়ার্ক থেকে বিভিন্ন পর্ণোগ্রাফ ডাউনলোড করে বিক্রয়, বিতরণ ও ভাড়া দিয়ে আসছিলেন। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের প্রকৃয়াধীন আছে।