• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে পুকুর থেকে গহনাসজ্জিত ১ কিশোরীর লাশ উদ্ধার

কুলিয়ারচরে পুকুর
থেকে গহনাসজ্জিত ১
কিশোরীর লাশ উদ্ধার

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুকুর থেকে গহনাসজ্জিত রাসনা আক্তার (১৩) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৮ মার্চ বৃহস্পতিবার সকালে কুলিয়ারচর পৌরসভার ৯নং ওয়ার্ডের পালটিয়া পশ্চিমপাড়া মহল্লার সৈয়দ শাহিন মিয়ার পুকুর থেকে ওই উদ্ধার করে পুলিশ। রাসনা আক্তার পালটিয়া পূর্বপাড়া বিভাটেক চালক মো. লাল চাঁন মিয়ার কন্যা।
জানাযায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে পালটিয়া পশ্চিমপাড়ার সৈয়দ শাহিন মিয়ার ছোট ছেলে তাদের পুকুর পাড়ে গিয়ে একটি কিশোরীর লাশ দেখতে পেয়ে তার বাবাকে জানায়। শাহিন মিয়া সাথে সাথে স্থানীয় পৌর কমিশনার সৈয়দ কাননকে বিষয়টি জানালে তাৎক্ষনিক কমিশনার বিষয়টি কুলিয়ারচর থানা পুলিশকে জানায়। এই ঘটনার খবর চারদিক ছড়িয়ে পড়লে লাশ দেখতে পুকুর পাড়ে জনতার ঢল নামে।
এ বিষয়ে নিহতের বাবা লাল চাঁন মিয়া জানান, গতরাত ১১টা পর্যন্ত রিকশা চালিয়ে বাড়ি ফেরার পর মেয়ে আমাকে খাবার দেয়, খাবার শেষে মেয়ে আমাকে ঘুমাতে বলে, নিজেও একই ঘরে পাশের রুমে ঘুমাতে যায়। সকাল বেলা ঘুম থেকে উঠে রিকশা নিয়ে বের হতে গেলে জানতে পারি শাহিন মিয়ার পুকুর পাড়ে একটি লাশ পাওয়া গেছে। এর কিছুক্ষণ পরে জানতে পারি এটা আমার মেয়ে রাসনা আক্তারের লাশ।
তিনি আরও বলেন, এই বিষয়ে ঘটনার কিছুই এখনও বুঝে উঠতে পারছেন না এবং এই মুহূর্তে কাউকে সন্দেহ করার মতোও কোনো কিছু মাথায় আসছে না। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মেয়েটা মাদ্রাসায় পড়ার সময় জিনের আসর করেছিলো, পরে মাদ্রাসা থেকে নিয়ে আসি। তবে এখন সে বাড়িতেই থাকতো।
কমিশনার সৈয়দ কানন বলেন, তখন সকাল আনুমানিক সাড়ে ৬টা হবে, আমি ঘুমিয়ে ছিলাম। শাহিন মিয়া এসে আমাকে ঘুম থেকে ডেকে জানান, তার পুকুর পাড়ে একটি মেয়ের লাশ পড়ে আছে। তখন আমি থানায় ফোন করে বিষয়টি পুলিশকে জানাই।
এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ বলেন ঘটনার খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *