চার দিন আগে স্বামীকে হারানোর পর জেলা শহরের কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নাহার পারভীনও (৫২) চলে গেলেন। তিনি গতকাল বুধবার রাত ১১টার দিকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে রেখে গেছেন। তার স্বামী মো. শাহজাহান মিয়াও হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৪ মার্চ ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। আজ ১৮ মার্চ বাদ জোহর জানাজা শেষে সদর উপজেলার কালটিয়া এলাকায় পারিবারিক গোরস্থানে লুৎফুন্নাহার পারভীনের দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।