• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন আরও ১০ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জে নতুন আরও
১০ জনের করোনা শনাক্ত

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে নতুন আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১৭ মার্চ বুধবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৬০টি নমুনা পরীক্ষায় ভৈরবে ৬ জন, সদরে ২ জন, আর কুলিয়ারচর ও বাজিতপুরে একজন করে নতুন করোনা রোগি শনাক্ত হয়েছে। তবে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৩৯টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ জেলায় করোনায় মোট চিকিৎসাধীন আছেন ৮৪ জন। আজ পর্যন্ত জেলায় করোনার টিকার জন্য নিবন্ধন করিয়েছেন ৯১ হাজার ৭১৫ জন। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ৫৫ হাজার ২৪১ জন। আজ ছুটি থাকায় কেউ টিকা গ্রহণ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *