• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

ভৈরবে সরকারি জিল্লুর রহমান
মহিলা কলেজের উদ্যোগে
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

# মিলাদ হোসেন অপু :-

প্রকৃত মানুষ গড়াই আমাদের অঙ্গীকার- এ শ্লোগানকে সামনে রেখে ভৈরবে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের উদ্যোগে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ মার্চ বেলা ১২টায় ভৈরব শহরের সরকারি জিল্লুর রহমান কলেজ অডিটরিয়ামে জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদযাপন কমিটির আহ্বায়ক মো. ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ অলিউর রহমান।
জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ফজলুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান খাদিজা ইয়াসমিন, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সমির চক্রবর্তী, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান খোকন রায়, উক্ত কলেজ ছাত্রলীগ সভাপতি সাবিহা মাহাবুব প্রভা প্রমুখ।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে ও দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *