• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে বাড়ছে করোনা এক মাসের ব্যবধানে ৭ গুণ শুক্রবারও ৫ জন শনাক্ত

কিশোরগঞ্জে বাড়ছে করোনা
এক মাসের ব্যবধানে ৭ গুণ
শুক্রবারও ৫ জন শনাক্ত

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনা রোগির সংখ্যা বাড়তে শুরু করেছে। এক মাসের ব্যবধানে একদিনে চিকিৎসাধীন রোগির সংখ্যা ৭ গুণের ওপরে চলে গেছে। শুক্রবারও নতুন ৫ জন শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ১২ মার্চ শুক্রবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষায় ভৈরবে ৪ জন ও কুলিয়ারচরে একজনের করোনা শনাক্ত হয়েছে। পুরনো এক রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৪৯টি নমুনা। আর বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৪৩টি নমুনাই নেগেটিভ হয়েছে। শুক্রবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ৫১ জন। অথচ ১৩ ফেব্রুয়ারি জেলায় চিকিৎসাধীন রোগি ছিলেন মাত্র ৭ জন। এক মাসের ব্যবধানে রোগি বেড়েছে ৭ গুণের বেশি। শুক্রবার পর্যন্ত জেলায় করোনার টিকার জন্য নিবন্ধন করিয়েছেন ৮১ হাজার ৫২৬ জন, আর টিকা গ্রহণ করেছেন ৫১ হজার ৪৫১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *