• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের গণধর্ষণের আসামীকে নেত্রকোনা থেকে গ্রেফতার

কিশোরগঞ্জের গণধর্ষণের
আসামীকে নেত্রকোনা
থেকে গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের গণধর্ষণের মামলার প্রধান আসামীকে র‌্যাব নেত্রকোনার মদন উপজেলার তেয়শ্রী এলাকা থেকে গ্রেফতার করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খানের নেতৃত্বে একটি অভিযানিক দল গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কাচারীপাড়া এলাকার ১৪ বছরের এক কিশোরী গত ১ মার্চ রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে ঘরের বাইরে বাথরুমে যাবার সময় একই গ্রামের আব্দুল করিমের ছেলে মো. জাকিরসহ (৩২) তিন যুবক মেয়েটিকে তুলে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে গণধর্ষণ করে। এ ব্যাপারে জাকিরকে প্রধান আসামী করে থানায় মামলা করা হয়। র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্তে নেমে জাকিরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামী জাকির র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গণধর্ষণের কথা স্বীকার করে বর্ণনা দিয়েছে বলে লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন। জাকিরকে থানায় সোপর্দ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *