• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে শিশুকে ধর্ষণের চেষ্টা, রিকশাচালক গ্রেফতার

ভৈরবে শিশুকে ধর্ষণের চেষ্টা,
রিকশাচালক গ্রেফতার

# সুমন মোল্লা #

ভৈরবে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ২৯ মার্চ রোববার দুপুরে পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার ব্যক্তির নাম মো. শহীদ মিয়া (৪৫)। বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কমলপুর পূর্বপাড়ায়।
পুলিশ ও শিশুটির পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, শিশুটির বাবার বাড়ি ময়মনসিংহের কতোয়ালি থানার একটি গ্রামে। কয়েক বছর আগে পরিবারটি ভৈরবে এসে ঘোড়াকান্দা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। শিশুটির মা অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। শহীদ পেশায় রিকশাচালক। তারা একই ব্যক্তির বাড়িতে পাশাপাশি ঘরে ভাড়া থাকেন। সকালে শিশুটির মা পেশাগত প্রয়োজনে ঘরের বাইরে যান। শিশুটি ঘরে খেলছিল। একপর্যায়ে শহীদ শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে যান। এদিকে কাজ থেকে ফিরে এসে শিশুটিকে ঘরে না পেয়ে তার মা লাগোয়া ঘরগুলোতে খোঁজ করতে থাকেন। শহীদের ঘরে গিয়ে দেখেন শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় শিশুটির মা ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ভৈরব থানায় মামলা করেন। মামলায় শহীদকে একমাত্র আসামি করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
শিশুটির মা বলেন, করোনাভাইরাসের আতষ্কের কারণে কয়েক দিন আগে শহীদ তার স্ত্রী-সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। এরপর থেকে নিজের ঘরে একাই থাকেন। ঘটনার সময় আমি গিয়ে দেখি, আমার মেয়েকে বিবস্ত্র করে ফেলা হয়েছে।
তবে পুলিশ হেফাজতে অভিযোগ অস্বীকার করেন শহীদ। তিনি বলেন, ‘ইদানীং শিশুটির পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না। মূলত ফাঁসাতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *