• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৪, সুস্থ হলেন ৭ জন

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ৪
সুস্থ হলেন ৭ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে দু’টি ল্যাবের পরীক্ষায় আজ নতুন ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৭ জন। অষ্টগ্রাম অনেকদিন করোনাশূন্য থাকার পর সেখানে আজ একজনের করোনা ধরা পড়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১১ মার্চ বৃহস্পতিবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষায় নতুন ৩ জনের, পুরনো একজনের এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৪২টি নমুনা পরীক্ষায় নতুন একজনের আর অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের করোনা শনাক্ত হয়েছে। আজ সুস্থ হওয়া ৭ জনই ভৈরবের। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৪৬ জন। আজ পর্যন্ত জেলায় করোনার টিকার জন্য নিবন্ধন করিয়েছেন ৮০ হাজার ৫১০ জন, আর টিকা গ্রহণ করেছেন ৫১ হাজার ৪৫১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *