• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

আগামীকাল কিশোরগঞ্জে যুব মহিলা লীগের সম্মেলন

আগামীকাল কিশোরগঞ্জে
যুব মহিলা লীগের সম্মেলন

# নিজস্ব প্রতিবেদক :-

আগামীকাল ১২ মার্চ শুক্রবার বাংলাদেশ যুব মহিলা লীগ কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। জেলা শিল্পকলায় বিকাল ৩টায় সম্মেলন উদ্বোধন করবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার। জেলা কমিটির সভাপতি সালমা হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। প্রধান বক্তা থাকবেন যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাকিয়া পারভীন মনি এমপি। বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মানছুরা জামান নূতন। এছাড়া বিশেষ বক্তা যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম শীলাসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *