• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

হোসেনপুরে আইন
শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ও মাদ্রাসা শিশুশিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় মাদ্রাসার প্রধানদের নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবক্কর সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নূরু মিয়া, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশনারা, হোসেনপুর থানার ওসি (তদন্ত) মো. নূর ইসলাম, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা বেগম, হোসেনপুর প্রেসক্লাবে সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ। সভায় শিক্ষার্থীদের ক্লাসে না পিটানোর জন্য নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *