• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব পৌর পার্কের উদ্বোধন

ভৈরব পৌর পার্কের উদ্বোধন

# মিলাদ হোসেন অপু :-

বন্দর নগরী ভৈরবকে পর্যটক নগরী হিসেবে গড়ে তুলতে ভৈরব পৌরসভার উদ্যোগে পৌর বাসস্ট্যান্ড কমলপুর ভৈরব থানা সংলগ্ন এলাকায় ভৈরব পৌর পার্কের উদ্বোধন করা হয়েছে। আজ ১১ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় এ পৌর পার্কের উদ্বোধন করেন, ভৈরব পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ। উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন, ভৈরব পৌরসভার নির্বাহী প্রকৌশলী বাদশা আলমগীর, সহকারী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, উপ-সহকারী প্রকৌশলী মো. শাহজাহান মিয়া, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, ভৈরব পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর দ্বীন ইসলাম, ১১নং ওয়ার্ড কাউন্সিলর আরেফিন জালাল রাজীব প্রমুখ।
পৌর পার্ক উদ্বোধনে মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, ২ বছর নির্মাণ কাজের মেয়াদ থাকলেও করোনা মহামারির জন্য নির্মাণ কাজ বিলম্বিত হয়েছে। আনুষ্ঠানিকতা রক্ষার্থে এই পার্কের পুরোপুরি কাজ না হলেও তা উদ্বোধন করা হয়েছে। খুব দ্রুত এই পার্কের সম্পূর্ণ কাজ শেষ করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
ভৈরব পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, মিউনিসিপ্যাল গভরন্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) এলজিইডি এর আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে ভৈরব পৌর পার্কের নির্মাণ কাজ করা হয়েছে। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ২০১৯ সালের ১৯ মার্চ। এই পৌর পার্কের নির্মাণ কাজের ব্যয় ধরা হয় ৭ কোটি ৪০ লক্ষ টাকা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *