• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ প্রশাসনকে পাপনের পিপিই প্রদান

কিশোরগঞ্জে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের হাতে পিপিই তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধরী। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ প্রশাসনকে
পাপনের পিপিই প্রদান

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জ জেলা প্রশাসনকে কিশোরগঞ্জ-৬ আসনের এমপি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু পিপিইসহ (পার্সনাল প্রটেকশন ইকুইপমেন্টস) চিকিৎসকদের ব্যবহার্য্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন। এর মধ্যে রয়েছে ১০০ পিস পিপিই, দুই হাজার ১০ পিস মাস্ক, ২০০ পিস গ্লাভস এবং ২৫ পিস গগলস। গগলসগুলি বার বার ব্যবহারযোগ্য। ৩০ মার্চ সোমবার সকালে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী তার কার্যালয়ে এসব সামগ্রী সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের হাতে তুলে দিয়েছেন। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *