• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে টিকা গ্রহণকারীর সংখ্যা অর্ধলক্ষ ছাড়ালো, আজ দু’জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জে টিকা গ্রহণকারীর
সংখ্যা অর্ধলক্ষ ছাড়ালো
আজ দু’জনের করোনা শনাক্ত

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে গত ৭ ফেব্রুয়ারি থেকে আজ ১০ মার্চ পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় মোট ৫০ হাজার ২৫৮ জন করোনার টিকা গ্রহণ করেছেন। আর আজ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করিয়েছেন ৭৭ হাজার ৮৭২ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৪০টি নমুনা পরীক্ষায় পাকুন্দিয়া ও ভৈরবে একজন করে করোনা রোগি শনাক্ত হয়েছে। এ নিয়ে আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৪৯ জন। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৩৯টি নমুনাই নেগেটিভ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *