ভৈরবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ মার্চ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মো. হুমায়ুন কবির, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী প্রমুখ।
মতবিনিময় সভা অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন, দৈনিক পূর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক মো. আলাল উদ্দিন, ভৈরব সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুল প্রধান শিক্ষক নূরুল ইসলাম, কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ২ লে. অহিদুর রহমানসহ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় ১৭ মার্চ উপলক্ষ্যে গৃহীত সিদ্ধান্তগুলো হলো সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, ৯টা ৩০ মিনিটে উপজেলা চত্বর হতে বর্ণিল সাজে দুর্জয় মোড় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি, ৯টা ৪০ মিনিটে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ- শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও বিভিন্ন মসজিদ-মন্দিরে সুবিধামত সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।