• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

ভৈরবে ২৬ মার্চ স্বাধীনতা
দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ মার্চ মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মো. হুমায়ুন কবির, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী প্রমুখ।
মতবিনিময় সভায় অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন, দৈনিক পূর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক মো. আলাল উদ্দিন, ভৈরব সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুল প্রধান শিক্ষক নূরুল ইসলাম, কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ২ লে. অহিদুর রহমানসহ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় ২৬ মার্চ গৃহীত কর্মসূচিগুলো হলো, সূর্যোদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা, সকাল ৬টা ১ মিনিটে দুর্জয় পাদদেশে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে পুস্পস্তবক অর্পণ, সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়িত্বশাষিত, বেসরকারি প্রতিষ্ঠান, ভবন, দোকানপাট সমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টা ৩০ মিনিটে সকলের অংশগ্রহণে ভৈরব স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় বিনা টিকেটে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণ, বাদযোহর জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন। এছাড়াও ২৬ মার্চ উপলক্ষ্যে সকল সরকারি বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানে আলোকসজ্জ্বা ও পরিস্কার পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *