• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে মহিলাদের আয় বৃদ্ধি ও আত্মদক্ষতা উন্নয়নের জন্য ব্লক বাটিক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভৈরবে মহিলাদের আয় বৃদ্ধি ও
আত্মদক্ষতা উন্নয়নের জন্য ব্লক
বাটিক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে মহিলাদের আয় বৃদ্ধি ও আত্মদক্ষতা উন্নয়নের জন্য ব্লক বাটিক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ১০ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এ প্রশিক্ষণ কর্মশালার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকা।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসনিম, জাইকা প্রতিনিধি দুর্গা রানী সাহা, প্রশিক্ষক রাফিয়া আক্তার মীম ও আফরিন সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীদের প্রতিষ্ঠিত করতে ও সংসারে পুরুষের পাশাপাশি নারীদের আর্থিক সহায়তার অংশীদারী করতে সারা বাংলাদেশে নারীদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পুরুষের পাশাপাশি নারীদের সমঅধিকার নিশ্চিত করতে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। তাই সরকার নিজ উদ্যোগে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকার মাধ্যমে ভৈরবে ১৫ জন নারীকে নিয়ে তাদের আয় বৃদ্ধি ও আত্মদক্ষতা উন্নয়নের জন্য ১০ দিন ব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ভৈরবে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ধারবাহিকভাবে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *