• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে পুকুরে বিষ দিয়ে ৫ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ

কুলিয়ারচরে পুকুরে বিষ
দিয়ে ৫ লক্ষ টাকার মাছ
নিধনের অভিযোগ

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি নেতার পুকুরে বিষ দিয়ে ৫ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
উপজেলার রামদী ইউনিয়নের মুজরাই গ্রামের মৃত আলী আকবরের ছেলে উপজেলা বিএনপি’র সদস্য মো. হুমায়ুন কবির (৪৭) অভিযোগ করে বলেন, গত সোমবার (৮মার্চ) সকালে প্রতিবেশীরা জানান, তার পুকুরের মাছ মরে ভেসে উঠতেছে। এ খবর পেয়ে বাড়ির সামনে পুকুরে গিয়ে দেখেন তার পুকুর থেকে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। পরদিন মঙ্গলবার সকালে পুকুরে বাস করা ব্যাঙ সহ সকল প্রকার মাছ মরে পানির উপর ভেসে উঠার পরই তিনি বুঝতে পারেন তার সাথে শত্রুতা করে কেউ পুকুরে বিষাক্ত কিছু ঢেলে মাছ নিধন করেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার মাছ মরে গেছে। তিনি আরো জানান, ৩০ বছর যাবৎ এ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। এমন ঘটনা ইতি পূর্বে কখনো ঘটেনি। এবার তিনি তার পুকুরে প্রায় ১০ হাজার পাঙ্গাস, তেলাপিয়া, কই, মাগুর, মৃগেল, সিলভার ও সিং মাছের চাষ করেন। এসব মাছ মরে যাওয়ায় তার অনেক ক্ষতি হয়েছে। এ ঘটনার সংবাদ এলাকায় ছড়িয়ে পরলে মরা মাছ দেখতে শত শত মানুষ পুকুর পাড়ে ভীড় জমাচ্ছে। এবং বলাবলি করছে এ কেমন শত্রুতা?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *