কিশোরগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে র্যাবের পক্ষ থেকে গতকাল রোববার র্যালি ও সুরক্ষা বৃত্ত অঙ্কনসহ প্রচারণা চালানো হয়েছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাব সদস্যরা শহরের মনিপুরঘাট সেতু এলাকা থেকে টহলগাড়ি ও মোটরসাইকেল র্যালি করে বত্রিশ বাসস্ট্যান্ড, জেলা সরণি মোড়, জাহাঙ্গীরের মোড়, রথখলা, ঈশাখাঁ রোড হয়ে আখড়াবাজার সেতু এলাকায় গিয়ে শেষ হয়। এরপর ওই এলাকার আশপাশের ওষুধের দোকানের সামনে সুরক্ষা বৃত্ত অঙ্কন করা হয়। র্যাবের প্রচারণায় মাস্ক-গ্লাভস ব্যবহার করা, আতঙ্কিত না হওয়া, হ্যান্ডওয়াশ, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করা, বার বার সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধুয়া, জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থাকা, ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখা, সময়মত পরিধেয় বস্ত্র ধৌত করা, ভিটামিন-সি জাতীয় ফল সংগ্রহে রাখা, বিশুদ্ধ পানি পান করা, একাধিক ব্যক্তির সংস্পর্শ পরিহার করা, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখাসহ জনগণকে বিভিন্ন পরামর্শ দেয়া হয়।