• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব পৌর যুবলীগ সাধারণ সম্পাদকের উদ্যোগে চাল বিতরণ

ভৈরব পৌর যুবলীগ সাধারণ
সম্পাদকের উদ্যোগে চাল বিতরণ

# মিলাদ হোসেন অপু #

ভৈরবে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন সৈকত। ২৯ মার্চ রোববার দিনভর পৌর শহরের ১নং ওয়ার্ডের হতদরিদ্র দিন মজুরদের ৫শ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়েছে। বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভৈরব পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহম্মেদ সৌরভ।
এ সময় পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাপ্পী হালদার প্রমুখ।
জানা যায়, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আল আমিন সৈকত তার নিজের এলাকা পৌর ১নং ওয়ার্ড এর হতদরিদ্র এবং দিনে এনে দিনে খাই এমন কিছু দুঃস্থ পরিবারের মাঝে এই চাল বিতরণ করেন।
এবিষয়ে পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আল আমিন সৈকত বলেন, করোনার ভয়াবহতার প্রভাবে ভৈরবে সকল প্রকার ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় এবং গৃহবন্দি অবস্থায় দিনমজুর খেটে খাওয়া মানুষ খাবার সংকটে রয়েছে। পৌর শহরে বাজার এলাকায়
বসবাসকারী কাঠবাজার, ঋষি পাড়া, মধ্য ঋষি পাড়া, বিভিন্ন আউলিতে হতদরিদ্র অনেক পরিবার রয়েছে। তাদের হাতে খাবার পৌঁছে দেয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। এছাড়াও ভৈরব সেলুন সমিতি ও হোটেল সমিতি এবং বিভিন্ন অসহায় মানুষদের মাঝে তার ব্যক্তিগত উদ্যোগ ও নিজ অর্থায়নে এই সহযোগীতা করে যাচ্ছেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, মানুষ মানুষের জন্য। আমার একার পক্ষে সকলের ঘরে ঘরে খাবার সামগ্রী পৌঁছে দিতে পারি না। তবে বিত্তবানরা সমাজে আরো গরীব হতদরিদ্র ও দুস্থদেরকে সহায়তার হাত বাড়িয়ে আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *