• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে হতদরিদ্র পরিবার পেল ত্রাণ মন্ত্রণালয়ের খাদ্য সামগ্রী

ভৈরবে হতদরিদ্র পরিবার পেল
ত্রাণ মন্ত্রণালয়ের খাদ্য সামগ্রী

# মিলাদ হোসেন অপু #

ভৈরবে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবেলায় ২৮ মার্চ শনিবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে দুঃস্থ ও অসহায় ১৫০টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ, শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান জুবায়ের আলম দানিছ প্রমুখ।
জানাযায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভৈরব উপজেলার ৭শ হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল এবং ৫ কেজি আলু বিতরণ করা হবে। উপজেলা চত্বরে বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিজ উদ্যোগে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে তাদের বাড়িতে গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজান বলেন, করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবেলায় সরকার সচেষ্ট সদিচ্ছা দুঃস্থ অসহায় কোন পরিবার যেন না খেয়ে থাকে এবং একটি মানুষও যেন কষ্ট না করে। সেজন্য সরকার এ খাদ্য সামগ্রী বিতরণ করছে। প্রতিদিন খেটে খাওয়া দিন মজুর অসহায় দুঃস্থ গরীবদের কাছে খাবার পৌঁছে দেয়াই সরকারে প্রচেষ্টা। ভৈরবের ইউনিয়ন ও শহরের খেঁটে খাওয়া মানুষের দোয়ারে দোয়ারে এই খাদ্য সমগ্রী পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *