• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে আগুনে পুড়লো ৮ দোকান

হোসেনপুরে আগুনে পুড়লো ৮ দোকান

# হোসেনপুর প্রতিনিধি #

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
২৮ মার্চ শনিবার ভোরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখলা চৌরাস্তা বাজারে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ মার্চ শনিবার ভোরে উপজেলার মাধখলা চৌরাস্তা বাজারে কাইয়ুমের হার্ডওয়ারি দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপর আশপাশের হান্নান স্টোর, আল আমিনের চা দোকান, সাইদুল বাসারের ফার্ণিচারের দোকান, লিটনের মুদি দোকান, কাদিরের ফার্ণিচার দোকান, আবু তাহেরের রাইস মিলসহ একটি অস্থায়ী দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলা থেকে আরেকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে ৮টি দোকান পুড়ে যায়।
আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোবারক আলী জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতি হওয়া দোকানগুলোর তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক বাইসাইকেল চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন ঘটনাস্থলে ছুটে যান। পরে আগুন নেভানোর কাজ তদারকি করেন।
এছাড়াও খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া হিমেলসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *