করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকারি সিদ্ধান্তে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নিম্ন আয়ের মানুষ ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৮ মার্চ শনিবার বিকেলে উপজেলার শাহেদল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকার নিম্ন আয়ের মানুষ ও হতদরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে উপজেলা প্রশাসন। প্রতি পরিবারে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, শাহেদল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক মো. দিদারুল হক রাসেল প্রমুখসহ অন্যান্যরা।