কিশোরগঞ্জ শহরের পৌর মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ্ব শওকত আলী (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ২৩ ফেব্রুয়ারি দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। দু’বছর আগে তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল বলে স্বজনরা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজই তাকে হোসেনপুর উপজেলার শাহেদল গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করার কথা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।