• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে যানবাহনে জীবানুনাশক স্প্রে দিচ্ছেন স্বেচ্ছাসেবী যুবকরা

কিশোরগঞ্জে যানবাহনের চাকায় ভাইরাসনাশক স্প্রে করা হচ্ছে। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে যানবাহনে জীবানুনাশক
স্প্রে দিচ্ছেন স্বেচ্ছাসেবী যুবকরা

# মোস্তফা কামাল #

করোনা ভাইরাসের বিস্তার রোধে কিশোরগঞ্জে মাঠে নেমেছেন স্বেচ্ছাসেবী যুবকরা। তারা রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন যানবাহনের চাকায় মেশিন দিয়ে তরল ভাইরাসনাশক স্প্রে করছেন। প্রাইভেট কার, অটোরিকশা, মিশুক, মোটরসাইকেল, রিকশাসহ সকল যানবাহনের চাকায় স্প্রে করছেন। কোন অটোরিকশায় অতিরিক্ত যাত্রী দেখলে দু’কথা শুনিয়ে দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন। কাউকে মাস্ক ছাড়া দেখলে সতর্ক বার্তা দিয়ে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। ২৭ মার্চ বৃহস্পতিবার বিকালে শহরের গৌরাঙ্গবাজার এলাকায় প্রধান সড়কে দেখা গেছে, শওকত, প্রকাশ, শাকিল, মাজহারুল ও মাহিন নামে কয়েক যুবক বিভিন্ন যানবাহন থামিয়ে এগুলির চাকায় ওষুধ স্প্রে করছেন। একজন কিছুক্ষণ স্প্রে করার পর ক্লান্তি পেলে পালা করে আবার অন্যরা স্প্রে করছেন। তারা বেশ আনন্দের সঙ্গে কাজটি করছিলেন। প্রশ্ন করলে যুবকরা জানান, তারা কিশোরগঞ্জকে নিরাপদ রাখার জন্য নিজ দায়িত্বেই কাজটি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *