• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু সুস্থ হয়েছেন দু’জন

কিশোরগঞ্জে করোনায়
আরও একজনের মৃত্যু
সুস্থ হয়েছেন দু’জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের ভৈরবে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬৬ জনের করোনায় মৃত্যু হলো। তবে আজ সদরে দু’জন সুস্থ হয়েছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২২ ফেব্রুয়ারি সোমবার সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে দু’টি এবং বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৩টি নমুনা পরীক্ষায় সবগুলোই নেগেটিভ হয়েছে।
আর ভৈরবের শামীম আহমেদ (৬৭) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে ভর্তি হলে তাকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে ২০ ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে তিনি মারা যান। আজ জেলায় করোনা রোগে চিকিৎসাধীন আছেন মোট ১৫ জন। তবে বেশ কিছুদিন ধরেই জেলার ৯টি উপজেলা করোনা শূন্য। এগুলি হলো হোসেনপুর, পাকুন্দিয়া, করিমগঞ্জ, কটিয়াদী, কুলিয়ারচর, নিকলী, ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম। আর আজ ভৈরবে ১১ জন, তাড়াইলে ২ জন এবং সদর আর বাজিতপুরে একজন করে করোনা রোগি চিকিৎসাধীন আছেন। আজ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৫৬৭ জন, মারা গেছেন ৬৬ জন, সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৮৬ জন। সুস্থতার হার শতকরা ৯৭ দশমিক ৭৩ ভাগ।
আজ পর্যন্ত জেলায় করোনার টিকার জন্য নিবন্ধন করিয়েছেন ৪২ হাজার ৫৬৬ জন, আর টিকা গ্রহণ করেছেন ২৮ হাজার ৪৩৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *