• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে গাঁজা সেবনে কারাদণ্ড

কিশোরগঞ্জে গাঁজা সেবনে কারাদণ্ড

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে গাঁজা সেবনের দায়ে এক মাদকসেবীকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক চন্দন দেবনাথ জানিয়েছেন, তিনি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ২৭ মার্চ বৃহস্পতিবার রাতে শহরতলির সতাল এলাকায় অভিযান চালিয়ে মৃত আব্দুর রহমানের ছেলে চান্দু মিয়াকে (২৮) গাঁজা সেবনরত অবস্থায় গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়। এরপর তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *