• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে মহিলা সংস্থার খাদ্য বিতরণ

কিশোরগঞ্জ মহিলা সংস্থার নেত্রীরা রিকশাচালকদের খাদ্রসামগ্রী দিচ্ছেন। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে মহিলা সংস্থার খাদ্য বিতরণ

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে রিকশাচালকদের মাঝে জেলা মহিলা সংস্থার নেত্রীরা ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতন, সদস্য সালমা হক, হোসনে আরা ইদ্রিছ, শাহীন সুলতানা ইতি ও রাশিদা বেগম ২৮ মার্চ শনিবার বিকালে প্রত্যেক রিকশাচালকের মাঝে ৫ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, আধা কেজি ডাল ও দুই কেজি আলু বিতরণ করেছেন। নেত্রীরা জানান, এখন করোনা সঙ্কটের কারণে রাস্তাঘাট ফাঁকা, মানুষ নেই। ফলে দরিদ্র রিকশাচালকদের দৈনিক রোজগারও প্রায় বন্ধ হয়ে গেছে। সেই কারণেই তাদেরকে মহিলা সংস্থার নেত্রীরা ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্যসামগ্রি বিতরণ করেছেন। তারা সমাজের বিত্তবান মানুষদেরও শ্রমজীবী মানুষদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *