কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফয়সল উরুফে ফায়সাল ভূঁইয়া (২২) ও মো. মোবারক হোসেন (৫০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ। ফয়সাল ভৈরব উপজেলার গজারিয়া ভূঁইয়া বাড়ির রিয়াজ উদ্দিনের ছেলে। মোবারক হোসেন কুলিয়ারচর উপজেলার আলী নগর গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
জানা যায়, ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যার দিকে কুলিয়ারচর থানার এস আই মো. নয়ন মিয়ার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে কুলিয়ারচর-ভৈরব আলহাজ্ব জিল্লুর রহমান সেতুর কুলিয়ারচর সীমান্ত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল উরুফে ফায়সাল ভূঁইয়াকে আটক করে। অপর দিকে ওই দিন বিকালে এসআই কাজী রকিবের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মো. মোবারক হোসেনকে তার নিজ বাড়ি থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। মোবারক হোসেনের নামে এর আগেও মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। পৃথক এ দুটি ঘটনায় কুলিয়ারচর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা হয়েছে।