কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সভাপতি কামাল পাশা (৫৮) চট্টগ্রামে বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ মেয়ে রেখে গেছেন। আজ ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বাদ আসর নিজ গ্রাম সদর উপজেলার খিলপাড়া এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।