কিশোরগঞ্জে মহান একুশ উপলক্ষে বাতিঘর পাঠাগার ও আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, গণসঙ্গীত ও আবৃত্তির আয়োজন করা হয়। আজ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে জেলা সদরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পাঠাগারের সভাপতি স্বপন কুমান বর্মণের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হকসহ বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সরকারী গণগ্রন্থাগারের গ্রান্থাগারিক আজিজুল হক, জেলা উদীচীর সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদল, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা পরিষদ সদস্য ফৌজিয়া জলিল, জেলা উদীচীর বর্তমান সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, জেলা বেসরকারী পাঠাগার সমিতির সভাপতি রুহুল আমিন ও ৪ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. সুলতান মিয়া। শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।